দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের নিয়ে প্রথম নিবন্ধিত সংগঠন বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে ডাবলিনসহ দেশটির বিভিন্ন কাউন্টি থেকে উপস্থিত হন কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের গণমাধ্যম ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়ারল্যান্ড থেকে জাহিদ মোমিন জানান, জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মেলান।
এরপর শুরু হয় অতিথিদের বক্তব্য পর্ব। বক্তারা সাংবাদিকদের সত্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশিদের সাফল্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বাংলা প্রেসক্লাবের যাত্রা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করবে বলেও আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশের রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার আল দীন এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাদশা মিয়া।
বক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও প্রেসক্লাবের সদস্যরা সংগীত পরিবেশন করেন। পাশাপাশি আয়ারল্যান্ডের গুণী আবৃত্তিশিল্পীরা কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির নেতারা বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের সফলতা কামনা করেন এবং সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।
অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ডের সভাপতি জাহিদ মোমিন চৌধুরী বলেন, আগামী দিনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।
যে আই